Uncategorized

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের চাপায় অটো চালক নিহত

শেরপুর(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি ফুড ভিলেজ এলাকায় মাইক্রোবাসের চাপায় শহিদুল ইসলাম (৪৫) নামের অটো চালক নিহত হয়েছে। ১৯ এপ্রিল রোববার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে সিমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটো চালক শহিদুল ইসলমা শেরপুর উপজেলার কসুম্বি ইউনিয়নের বনমরিচা মধ্যপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
জানাগেছে, ১৯ এপ্রিল রোববার ভোরে অটোরিক্সা নিয়ে ভাড়া খাটার জন্য শেরপুর হতে চান্দাইকোনা যাওয়ার পথে ধনকুন্ডি এলাকায় পৌছালে ঢাকাগামী একটি মাইক্রোবাস অটোরিক্সাকে চাপ দেয়। এতে সে গুরুতর আহত হলে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় অটো চালক শহিদুল মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button