শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের অচলবস্থা কাটেনি : পন্যবাহী ট্রাকের চাপ বেড়েই চলেছে

নিজস্ব প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের অচলবস্থা কাটেনি । প্রতি দিনই অপেক্ষামান পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়ছে । নাব্যতা সংঙ্কট ও শিমুলীয়া- কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় ঘাট দুটিতে সহশ্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পরেছে। পচনশীল পন্যবাহী ট্রাক পার হতে পারলেও সাধারন পন্যবাহী ট্রাক ৩ থেকে ৫ দিন ধরে আটকে থাকছে । যাত্রীবাহী বাস ও ছোট গাড়ী অগ্রাধিকার ভিত্তিতে পার হলেও শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় দুই শত বাস পারের অপেক্ষায় ছিল ঘাট দুইটিতে। বৃহস্পতিবার রাতে মাওয়াঘাট থেকে ২ টি রো রো ফেরি (বড় ফেরি) পাটুরিয়া এসে বহরে যোগ দিয়েছে ।
চ্যানেল চালুতে ড্রেজিং এর ধীরগতি
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডি জি এম জিল্লুর রহমান জানান , পাটুরিয়া ঘাটরে নাব্যতা সংকট ও শিমুলীয়া- কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি বন্ধ থাকায় ওই রুটের বাড়তি পণ্যবাহী ট্রাকগুলোর অতিরিক্ত চাপে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে মাওয়াঘাট থেকে ২ টি রো রো ফেরি (বড় ফেরি) পাটুরিয়া বহরে যোগ দেয়াতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ী অল্প সময় অপেক্ষা করে পার হয়ে যাচ্ছে । পচনশীল পন্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে । অন্য ট্রাকগুলোর সময় একটু বেশী লাগছে । মেইন চ্যানেলটি খুলে গেলেই পরিস্থিতির উন্নতী হবে । এই মুর্হূতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের টার্মিনাল গুলো পন্যবাহী ট্রাকে পরিপূর্ণ । ছোট বড় মোট ১৮ টি ফেরি পারাপারে নিয়োজিত আছে ।
এদিকে মেইন চ্যানেল সহ বিভিন্ন স্থানের নাব্যতা ফিরিয়ে আনার জন্য গত ২৮ আগস্ট থেকে ৪ টি ড্রেজার বসিয়ে খনন কাজ করা হচ্ছে। ৭ দিন পার হয়ে গেলেও নাব্যতা ফিরিয়ে আনার তেমন উন্নতী হয়নি বলে জানিয়েছেন ঘাট দিয়ে যাতায়াতকারী যাত্রী ও চালকরা । তারা বলেন সঠিক ভাবে ড্রেজিং হলেই দ্রুত ঘাটের অচলবস্থা কেটে যাবে ।
হাইওয়ে পুলিশ সুত্রে জানাগেছে , ঘাটের চাপ কমাতে ও সিরিয়াল ঠিক রাখতে মহা সড়কের বিভিন্ন পয়েন্টে পন্যবাহী ট্রাক আটকে রাখা হচ্ছে । চাপ কমে আসার খবর পেলেই আবার ছেড়ে দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button