শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ কিশোর আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জামতলা ব্রিজমোড় এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলিসহ নাঈম আলী (১৯) নামের এক কিশোরকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক নাঈম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের রবিউল ইসলামের ছেলে।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি আজমল হোসেন জানান, রাতে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যায়। এ সময় জামতলা ব্রিজমোড় এলাকায় নাঈমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শাটারগান, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button