Uncategorized

বদরগঞ্জে খাসি চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানসহ দু’জন আটক

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে খাসি চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বগুলাগাড়ী এলাকার আদর্শপাড়ার আলমের ছেলে সাজু(৩২) ও রংপুর নগরীর সিওবাজার এলাকার কেল্লাবন্দের সহির উদ্দিনের ছেলে আবুল কাশেম।
রোববার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের আরাজি দিলালপুর এলাকার প্রামানিক পাড়ার মোকছেদুল হকের একটি খাসি চুরির ঘটনা ঘটে। সোমবার এঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়। ওই মামলায় ওই দু’জনকে গ্রেফতার দেখানোর পাশাপাশি তিনজনকে পলাতক দেখানো হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, ওইদিন সকালে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ের কাছে খাসিটি বেঁধে রাখার কিছুক্ষণ পর মালিক মোকছেদুল সেখানে গিয়ে দেখেন খাসিটি নেই। পরবর্তীতে তিনি জানতে পারেন পিকআপ ভ্যানে করে খাসি নিয়ে পালানোর সময় তারাগঞ্জ থানা পুলিশ দু’জনকে আটক করেছে। তবে পালিয়ে গেছে আরো তিনজন। পরে তারাগঞ্জ থানা পুলিশ খাসি, পিকআপ ভ্যান ও
আটককৃত দু’জনকে বদরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী। তিনি বলেন, খাসিটিকে মালিকের কাছে হস্তান্তর করার পাশাপাশি পিকআপ ভ্যানটি বদরগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button