Uncategorized

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করায় যুবলীগ নেত্রী আটক

সংবাদদাতা, নওগাঁ : পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় মমতাজ বেগম সাথী নামের এক মহিলা যুবলীগ নেত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হাতেনাতে আটকের পর পুলিশের হাতে সোর্পদ করে এলাকাবাসী।
জানা যায়, কথিত নারী সাংবাদিক মমতাজ বেগম সাথী “চ্যানেল-৬৯” এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরিতে গিয়ে ক্যামেরাম্যান জাকারিয়া হোসেনের (৩০) সহায়তায় অনিয়মের খবর প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পত্নীতলা উপজেলার নজিপুরে মিষ্টির দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় তাদের ধরে পুলিশের নিকট সোর্পদ করে উত্তেজিত জনতা।
মমতাজ বেগম সাথী রাণীনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ও উপজেলার দাউদপুর গ্রামের আশিকুজ্জামান (বিপ্লব) এর স্ত্রী এবং রাণীনগর উপজেলার কাশিমপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
পুলিশ জানায়, মমতাজ বেগমের স্বামী প্রায় দুই বৎসর যাবত অস্ত্র ও মাদক মামলায় কারাগারে রয়েছেন। মমতাজের বিরুদ্ধেও একাধিক মানুষকে ব্লাকমেইল করে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগে কোর্টে মামলা বিচারাধীন রয়েছে।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতা কর্তৃক মমতাজ বেগম ও জাকারিয়াকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা হেফাজতে রাখা হয়। পরে ভুক্তভোগীরা আনীত চাঁদাবাজির অভিযোগের মামলা না করায় মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button