Uncategorized

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের রাঙ্গামাটি জেলা কমিটির অনুমোদন

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলায় ‘বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কমিটি গঠন করা হয়েছে। আল মামুন কে সভাপতি, আজাদ আজিম রিমন, মাহিন আলম দু’জনকে সহ-সভাপতি, মোহাম্মদ ইউনুছ কে সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম,মো রাকিব হোসাইন দু’জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, আশিকুর রহমান মানিক, আব্দুল রহমান দু’জনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
২৪-জুলাই শুক্রবার বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো: রাহুল চৌধুরী শামীম এবং সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ এর প্রেস বিজ্ঞপ্তিতে ১২ সদস্যের কমিটির ঘোষণা করেন।
নব ঘোষিত কমিটির সভাপতি মো: আল মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভোলা ৩-আসনের এমপি দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়, সভাপতি মো: রাহুল চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম’কে ধন্যবাদ জানানোর পাশাপাশি দৈনিক ইনফো বাংলাকে বলেন: সংগঠনের অর্পিত পবিত্র দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এগিয়ে যেতে চাই, সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও তরান্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায় আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button