Uncategorized

বয়স্ক ও প্রতিবন্ধিদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে

রংপুর প্রতিনিধি : বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা, চাকরীসহ বিদ্যুতের খুটি স্থাপনের নামে টাকা আত্মসাতের অভিযোগ এনে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুক্তার হোসেনের বিরুদ্ধে রংপুর সিটি করপোরেশনের মেয়র, দুদকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ- বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা প্রদানের জন্য জনপ্রতি দুই থেকে তিন হাজার টাকা গ্রহণ করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে- গত জুন মাসে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রধান মন্ত্রীর প্রনোদণার অর্থ বয়স্ক ও প্রতিবন্ধিদের প্রদানকালে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুক্তার হোসেন জনপ্রতি দুই থেকে তিন হাজার টাকা গ্রহণ করেন। টাকা দিতে অস্বীকার করলে কার্ড বাতিলের হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রানী করে থাকেন।
ভুক্তভোগীরা জানান- এলাকায় বিদ্যুতের খুটি স্থাপনের জন্য প্রতেক পরিবারের নিকট থেকে দুই হাজার করে মোট ৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন ওই কাউন্সিলর। সেই সাথে মাহিগঞ্জ কবরস্থানের গাছ কেটে বিক্রি করে আত্মসাৎ করেছেন। বাশের খুটির বদলে কংক্রিটের বৈদ্যুতিক খুটি স্থাপনের জন্য বীরভদ্র এলাকার প্রায় তিন শ' পারিবারের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনে চাকরী দেয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছে বিপুল পরিমান টাকা পকেটস্থ করেছেন।
প্রতিবন্ধি নুরল হক জানান- তার প্রতিবন্ধি কার্ড নং (১৯৬০৮৫২৪৯১৪১৭০৩৪৫) কাউন্সিলর তার কার্ডের টাকা তুলে আত্মসাৎ করেন। পরে জানাজানি হলে দেন দরবারের পর কার্ডের অর্ধেক টাকা ফিরে দেন। ফতেপুরের প্রতিবন্ধি নিতাই কুড়ি জানান তার কাছে কার্ডের জন্য তিন হাজার টাকা নিয়েছেন ওই কাউন্সিলর। একই অভিযোগ করেন নাসিমা আক্তার, মৌসুমি বেগম, সুলতানা মোমেনাসহ একাধিক ব্যক্তি। তাদের সকলের অভিযোগ কার্ড প্রতি তাদের কাছে দুই তিন হাজার টাকা করে নেয়া হয়েছে।
অভিযোগ সম্পর্কে কাউন্সিলর মুক্তার হোসেন বলেন,আমি কারো কাছ থেকে কােন ধরনের টাকা -পয়সা নেইনি। নির্বাচনে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন তারাই এই অপপ্রচার চালাচ্ছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button