সিংগাইরে ইয়ুথ গ্রীণ ক্লাবের অাহবায়ক কমিটি গঠিত

‘সবুজকে ভালোবাসি, সবুজায়িত পৃথিবী গড়ি’ এই স্লোগানকে ধারণ করে পরিবেশবাদী সেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ গ্রীণ ক্লাব,বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর পৃষ্ঠপোষকতায় মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, ঘিওর,মানিকগঞ্জ সদরসহ গ্রাম শহরের প্রান্তিক পর্যায়ের উদ্যমী যুবকদের সেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে কাজ করছে দীর্ঘদিন ধরে।
তারই ধারাবাহিকতায় অাজ সিংগাইর সরকারি কলেজ মিলনায়তনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নারীবান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মানে ইয়ুথ গ্রীণ ক্লাবের করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক সাইফ সুজনের সভাপতিত্ত্বে প্রধান অালোচক ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ও ইয়ুথ গ্রীণ ক্লাবের উপদেষ্টা প্রফেসর মো. নুরুদ্দিন, ধারণা পত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম। উপরোক্ত বিষয়ের ওপর অালোচনার পর কমিটি গঠন করা হয়। সাকিল অাহমেদ সনেট কে অাহবায়ক ও রাফিজ অাহমেদ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ইয়ুথ গ্রীণ ক্লাবের সিংগাইর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটি অাগামী ৯০ কার্যদিবসের মধ্য পুরনাঙ্গ কমিটি করার প্রত্যয় ঘোষণা করেন।




