রংপুরে ৬০ জনের শরীরে করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর সিটি করপোরেশন ও জেলায় ২৬ জন, কুড়িগ্রামে ৮ জন, লালমনিহাটে ১২ জন ও গাইবান্ধায় ১৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারী চাকরীজীবীসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন। রংপুর জেলায় শনাক্ত ২৯ জনের মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১৫ জন ও জেলায় ১৪ জন জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু রোববার বিকেলে জানান, রংপুর নগরীর সম্মানীপুরে এক জন, নিউ শালবনে এক জন, খলিফাপাড়ায় এক জন,বানিয়াপাড়ায় এক জন, হরিরামপুরে এক জন, গুপ্তপাড়ায় দুই জন, কামারপাড়ায় এক জন, সদরে এক জন, গনেশপুরে দুই জন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, বেসরকারী প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিন রোগী, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে এক জন, রংপুরের পীরগাছা উপজেলায় তিন জন, গংগাচড়া উপজেলায় চার জন, বদরগঞ্জ উপজেলায় চার জন, কাউনিয়া উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও লালমনিরহাট জেলায় বারো জন, গাইবান্ধা জেলায় চৌদ্দ ও কুড়িগ্রাম জেলায় আট জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।




