sliderমহানগরশিরোনাম

সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না

প্রেস বিজ্ঞপ্তি: ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে বিনয়ী, হিম্মতওয়ালা ও নীতি-আদর্শের ওপর অবিচল থাকতে হবে এবং সংকীর্ণ মন-মানসিকতা পরিহার করতে হবে। কারণ, সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না। ছাত্র জমিয়তের কর্মীরা যদি এ চারটি গুণ অর্জন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আগামীর নেতৃত্ব তাদের হাতেই আসবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর খিলক্ষেতস্থ আল-কাসিম মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ, আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসা শাখা আয়োজিত তরবিয়তী ইজতেমায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, জীবনের পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কটু বাক্য শুনতে হবে, সমালোচনা সহ্য করতে হবে। এসব পরিস্থিতি মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। কেননা, দুনিয়া প্রতিযোগিতার জায়গা। এ প্রতিযোগিতায় নিজেকে সর্বদিক থেকে যোগ্য ও উপযোগী করে গড়ে তুলতে হবে। আকিদা, আমল ও আখলাক- প্রতিটি ক্ষেত্রেই যোগ্যতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত কমিটিকে সম্মাননা ক্রেস্ট ও জমিয়তের পতাকা এবং প্রতীক খেজুরগাছের প্রতিকৃতি সম্বলিত ক্যানভাস প্রদান করে ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দ।

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা ইসহাক কামালের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া তরবিয়তী ইজতেমায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মাসউদুল করীম এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম।

ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সালমান রাহিব ও সামুরা বিন মুহসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও খিলক্ষেত থানা সভাপতি মাওলানা নূরুল ইসলাম কাসেমী, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালীম মাহফুজ ও মাওলানা মুকতাদির আহমদ, খিলক্ষেত থানা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াজেদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি ফজলে এলাহী নোমান, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান নাঈম, উত্তরের সহ-সাধারণ সম্পাদক জুল হক তালুকদার, দফতর সম্পাদক ওসামা বিন উবায়দুল্লাহ প্রমুখ।

এছাড়াও ঢাকার বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধিরা তরবিয়তী ইজতেমায় অংশগ্রহণ করেন এবং সর্বশেষ খিলক্ষেত থানা জমিয়তের সভাপতি মাওলানা নূরুল ইসলাম কাসেমীর মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button