Uncategorized

রাজারহাটে অশ্লীল ভিডিও রাখায় গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলার ছিনাই ইউপির পাঙ্গারহাট বাজারের কুদ্দুস ষ্টোর কম্পিউটার দোকানে অশ্লীল ভিডিও রাখার দায়ে ১ যুবককে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
রাজারহাট থানা সূত্রে জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্ততে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারের নেতৃত্বে এস আই অনিল কুমার ও আব্দুল জব্বারসহ একদল রাজারহাট থানা পুলিশ পাঙ্গারহাট বাজারে কুদ্দুস ষ্টোরে অভিযান চালিয়ে কম্পিউটারে দোকানে অশ্লীল ভিডিও রাখার দায়ে মীরেরবাড়ি (ত্রিশবাড়ি) এলাকার মোঃ ফুলবকস এর পুত্র আব্দুল কুদ্দুস (২১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে আব্দুল কুদ্দুস(২১) কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, এখন থেকে উপজেলার সব মোবাইল ফোনের মেমোরি কার্ডের ডাউনলোড কম্পিউটারের দোকানগুলোতে অভিযান চালানো হবে। কোন কম্পিউটারের দোকানে পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এছাড়া যে কারো মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া গেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button