Uncategorized

রাণীনগরে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে স্ত্রী খুন : ঘাতক স্বামী আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জ্বের ধরে স্ত্রী সামছুননাহার (৪৫) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামী সিরাজুল ইসলাম (৫৫)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদার পাড়া গ্রামে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বিয়ের পর থেকে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার আসর নামাজের সময় স্ত্রী সামছুননাহার নামাজ পরার সময় স্বামী সিরাজুল ইসলাম ছুরিকাঘাত করে।এসময় গুরুত্বর আহত অবস্থায় ফেলে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে।স্থানীয় লোকজন আহত সামছুননাহারকে উদ্ধর করে হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে মারা যায়।তবে কি ধরনের পারিবারিক কলহ ছিল তা তৎক্ষনাত জানা জায়নি।এব্যপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক স্থানীয়দের বরাদ দিয়ে বলেন,নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের কথা শুনছি।মূলত কিভাবে ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যা সোয়া সাতটায় এরির্পোট লেখা পর্যন্ত পুুলিশ ঘটনাস্থলেই ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button