Uncategorized
মাওলানা আলী আহম্মেদের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সেওতা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ মাওলানা আলী আহম্মেদ (৭০) বার্ধক্যজনিত কারনে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী—রাজিউন). গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। তার জন্মস্থান চাঁদপুরে হলেও তিনি দীর্ঘ ৪০ বছর যাবত সেওতা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ শেষে সেওতা জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।




