Uncategorized

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রংপুরে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ভিক্সল, হারপিক ও স্যাভলনসহ বিভিন্ন প্রসাধনী ও সরঞ্জামাদি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিককে অর্থ দণ্ডাদেশ দেয়া হয়। মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর খাসবাগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাসবাগ এলাকায় নকল ভিক্সল, হারপিক, স্যাভলন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনহীন ওই কারখানায় নকল পণ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button