Uncategorized

টাঙ্গাইলে নতুন আরো ৩৩ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা : টাঙ্গাইলে নতুন করে আরো ৩৩ জনে দেহে করেনানা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩০ জনে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার নতুন আক্রান্ত ৩৩ জনের মধ্যে টাঙ্গাইল সদরে ১০ জন, মির্জাপুরে সর্বোচ্চ ১০ জন, ভূঞাপুরে সাতজন, ধনবাড়িতে তিনজন, সখিপুরে দুজন ও গোপালপুরে একজন।
এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ৩৭ জন, মির্জাপুরে সর্বোচ্চ ২৪৫ জন, ঘাটাইলে ২৮ জন, নাগরপুরে ৩৮ জন, মধুপুরে ৪১ জন, সখীপুরে ২৫ জন, গোপালপুরে ৩৬ জন, দেলদুয়ারে ৪৩ জন, ধনবাড়িতে ৩১ জন, কালিহাতীতে ৪২ জন, টাঙ্গাইল সদরে ১৫০ জন এবং বাসাইলে ১৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button