Uncategorized
বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করলো দুই পাষণ্ড ছেলে

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সাটুরিয়া উপজেলার করাইল শিমুলিয়া গ্রামে মো. আফাজ উদ্দিন (৭০) নামে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড দুই ছেলে। গ্রামবাসী তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত দুই পুত্র হলেন, মো. আওলাদ হোসেন (৪৫) ও মো. খোরশেদ আলম (৪০)।
এলাকাবাসী জানান, পারিবারিক বিবাদের জেরে ছেলেরা লাঠি দিয়ে প্রহার করেন আফাজ উদ্দিনকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা দুই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




