Uncategorized

সাভারে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

সংবাদদাতা : সাভার পৌর এলাকার নামা বাজার রোডের সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাজী মোকমাপাড়া থেকে শনিবার এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম- ফারজানা আক্তার (১৬)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার মোঃ ফারুক মুন্সির মেয়ে। ফারজানা সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীর ছিল।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী মোকমাপাড়ার আব্দুল মতিনের বাড়ীতে ফারুক মুন্সি স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। ঈদের ছুটি শেষে গতকাল স্কুল খুললে তার মেয়ে ফারজানা স্কুল থেকে দুপুরে বাসায় এসে তাদের প্রতিবেশী আরেক ভাড়াটে ঈদ উপলক্ষে বাড়ীতে গেলে তাদের ঘরের চাবি তার মা’র কাছ থেকে নিয়ে বিশ্রাম করার জন্য যায়। বিকেলে তার কোন সাড়া শব্দ না ফেলে ঘরের জানালা নিয়ে তার লাশ ঝুলন্ত দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুজ্জামান জানান- স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মেয়েটির মৃত্যূর খবর শুনে আমি তার বাড়ীতে গিয়েছি। সে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে আমার স্কুলে ভর্তি হয়েছে।
সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান- লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button