Uncategorized

রাজারহাট উপজেলার কোটেশ্বর বিলে মাছ অবমুক্তির উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের কোটেশ্বর বিলে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তির উদ্বোধন করা ঞয়েছে।
আজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: যোবায়ের হোসেন, এ সি ল্যান্ড জনাব মোছা: আকলিমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক, পশ্চিম দেবত্তর মৎসজীব সমবায় সমিতি লিঃ এর কমিটির সভাপতি সাদেকুল ইসলাম (স্বপন) গণপ্রজাতন্ত্রী সরকারের লিজের মাধ্যমে ০৬ বৎসরের জন্য ৩২ একর বিলের লিজ গ্রহন করেন।
বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের সভাপতি জনাব মো: আশিকুর রহমান লিমন, মো: নাজিম উর দৌলা রুবেল, মো: হাফিজুর রহমানসহ গনমাধ্যম কর্মী, অনলাইন প্রোটালের সাংবাদিকবৃদ্ধ ও স্থানীয় জনগন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হলো আপনারা সকলেই মাছের দেখাশোনা করবেন। মাছ বড় না হলে কেউ বিক্রি করতে পারবে না।
30-06-2020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button