বিনোদন

বেঙ্গালুরুতে প্রেমে ব্যর্থ অভিনেত্রীর আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে কন্নড় টিভি-সিনেমার জনপ্রিয় নায়িকা চন্দনা আত্মহত্যা করেছেন। পুরো ঘটনাটি তিনি নিজেই ভিডিও রেকর্ড করেছেন।
চন্দনাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনো লাভ হয়নি। চিকিৎসা শুরু করার আগেই প্রাণ হারান তিনি।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২৯ বছরের অভিনেত্রী বিষ পানে আত্মঘাতী হন।
স্থানীয় কৃষ্ণমূর্তি লেআউটের বাড়িতেই বিষ পান করেন চন্দনা। আত্মহত্যার সময় ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। বিষ পান এবং কী কারণে তিনি এমন করছেন তারও বর্ণনা রয়েছে সেখানে।
বয়ফ্রেন্ড দিনেশের সঙ্গে ব্রেকআপের কারণেই এমন চরম সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
চন্দনা আরও বলেন, সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত তাকে জানানো হয়নি। জানার পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
২৮ মে চন্দনা আত্মহত্যা করলেও খবরটি প্রকাশ্যে আসে সোমবার।
স্থানীয় সংবাদ সূত্রে বলা হচ্ছে, চন্দনাকে ঠকিয়েছিল দিনেশ। পাঁচ বছর ধরে সম্পর্কে থাকার পরও বিয়ে করতে চাননি নায়িকাকে। ভবিষ্যৎ বা বিয়ের ব্যাপারে কথা বললে দিনেশ এড়িয়ে যেতেন বলে অভিযোগ।
চন্দনার পরিবারও এই সম্পর্কের কথা জানত। তাদেরও অভিযোগ, দীনেশ এমনভাবে অনেক মেয়েকে ঠকিয়েছে।
ঘটনার পর চন্দনার বাড়িতে যান দিনেশ। তবে সাবেক প্রেমিকা মারা গেছে দেখে জানালা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। দিনেশ-সহ চারজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদের জেরা করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button