বিনোদন

অতিরিক্ত রক্তপাতে অজ্ঞান সানিয়া

আমির খানের মেয়ে চরিত্রে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিত পান সানিয়া মালহোত্রা। লকডাউনের মধ্যেই এ অভিনেত্রীকে যেতে হলো ছুরি-কাঁচির নিচে।
জি নিউজ জানায়, ১৪ মে দুর্ঘটনার মুখে পড়েন সানিয়া। ওইদিন একা বাড়িতে ছিলেন তিনি। চাটনি তৈরি করার সময় কোনোভাবে ব্লেন্ডারে আঙুল ঢুকে যায় তার। এরপরই ব্লেন্ডারের কাটায় গুরুতর জখম হন সানিয়া।
অঝোরে রক্ত পড়তে শুরু করে তার হাত থেকে। কোনোক্রমে এক বন্ধুকে ফোন করে বাড়িতে ঢেকে আনেন তিনি।
জানা যায়, অতিরিক্তি রক্তপাতের ফলে প্রায় অজ্ঞান হয়ে যান ‘বাধাই হো’ অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই আঙুলে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর সানিয়া আপাতত ভালো আছেন বলে খবর। হাসপাতালে যাওয়ার পর কভিড-১৯ পরীক্ষাও করা হয় তার। কিন্তু করোনা পরীক্ষার ফল নেগেটিভই আসে বলে জানা যায়।
শেষবার নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ‘ফটোগ্রাফ’ ছবিতে দেখা যায় সানিয়াকে। হাতে আছে লুডো, শকুন্তলা দেবি ও পাগলাইট। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button