বিনোদন

মন্ত্রীর মেয়ে পূজা চেরি!

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা পূজা চেরী। চলচ্চিত্র ক্যারিয়ারে শিশু শিল্পী হিসেবে কাজ করলেও নায়িকা হিসেবে চলতি সময়ে বেশ কিছু ছবিতে কাজ করছেন। নতুন-নতুন চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার।
এদিকে ‘জ্বীন’ নামের পঞ্চম ছবির কাজ শেষ করেছেন তিনি। নাদের চৌধুরীর পরিচালনায় ছবিটিতে পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা সজলকে। এছাড়া ‘শান’ নামের আরো একটি ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে তার নায়ক সিয়াম।
তবে যখনই সপ্তম ছবিতে নাম লেখালেন পূজা, ঠিক তখনই বেরিয়ে এলো তার আসল পরিচয়। জানা গেছে, পূজার বাবা নাকি একজন মন্ত্রী! অবাক হচ্ছেন? হওয়ারই কথা। কারণ তিনি এই ছবিতে মন্ত্রীর মেয়ের চরিত্রে হাজির হতে চলেছেন।
পূজার সপ্তম ছবির নাম ‘সাইকো’। অনন্য মামুনের পরিচালনায় এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূজা। কাহিনীতে দেখা যাবে, একজন মন্ত্রীর মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। যেটি মূলত পূজাই।
জানা গেছে, এই ছবিতে পূজার বিপরীতে অভিনয় করবেন নায়ক রোশান। নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে।
‘সাইকো’ ছবিটি প্রযোজনা করছে সেলেব্রেটি প্রোডাকশন ও আরবিএস এন্টারটেইনমেন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button