খেলা

বিশ্বকাপ থেকে পাকিস্তানকে ছিটকে দিতেই ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত!

পাকিস্তানের ক্রিকেটার বলেন যে গত বছর অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বের করে দিতেই ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছিল ভারত।
গত বছরের বিশ্বকাল ম্যাচে বারমিংহামে ভারত ও ইংল্যান্ডের ম্যাচ প্রসঙ্গে ইংরেজ ক্রিকেটার বেন স্টোকের লেখা বই ‘অন ফায়ার’-এ করা মন্তব্য নিয়ে ফের তোলপাড় সৃষ্টি হয়েছে সোশাল মিডিয়ায়। এ বইতে লেখা একটি মন্তব্য নিয়ে টুইটারে সরব হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সিকন্দর বখত।
বৃহস্পতিবার পাকিস্তানের এই ক্রিকেটার বলেন যে বেন স্টোক তার বইতে লিখেছেন যে গত বছর অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বের করে দিতেই ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছিল ভারত। এমনকি যুক্তি পোক্ত করতে এই পাকিস্তান ক্রিকেটার একটি পুরনো ভিডিও শেয়ার করেন টুইটারে।
যদিও তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি এমনটাই টুইটে জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। তিনি সাফ জানান যে, “আমার লেখার ভুল ব্যাখা করা হয়েছে এবং কথা ঘুরিয়ে দেয়া হচ্ছে। আপনারা বইয়ে এই লেখা পাবেন না। কারণ আমি এ ধরণের কোনো কথা বলিনি।”
বারমিংহামের সেই ম্যাচে ৩৩৭/৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানে পরাজিত হয় ভারত। স্টোকের বইতে সেই ম্যাচের কথা উল্লেখ করে বলা হয় যে বিরাট ব্রিগেড স্ট্র্যাটেজি নিয়ে খেলছিল। মূলত মহেন্দ্র সিং ধোনি। বইতে তিনি বলেন, “১১ ওভারে ১১২ রান বাকি ছিল যখন ধোনি খেলতে নামেন। কিন্তু ছ’রানের বদলে খালি সিঙ্গেলস নিচ্ছিলেন ধোনি। ১২ বল বাকি থাকতেই এই ম্যাচ জিততে পারত ভারত। হয়তো খুব অল্প বা কোনো অভিপ্রায় ছিল না ওদের। কিন্তু আমার কেন জানি মনে হয় ভারত ওই ম্যাচ জিততে পারত।”
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button