সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের স্পিন জাদুতে বেসামাল উইন্ডিজ। মাত্র ২৯ রান সংগ্রহ করতেই ৫ উইকেট খুইয়ে বিপাকে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে সাকিব আল হাসান ২টি ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ এখন তাদের প্রথম ইনিংসের ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ৪৮ রান।
এর আগে প্রথম ইনিংসে ৫০৮ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতে কাঁপন ধরিয়ে দিয়েছে টাইগার স্পিনাররা। টাইগারদের বড় রানের নিচে পিষ্ট তারা।শূন্য রানেই উইন্ডিজরা হারিয়েছে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়াটকে। এরপর দলের ৬ রানে ফিরের কিয়েরন পাউয়েল। শুরুতে আঘাত হানেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় আঘাত মেহেদি মিরাজ। এরপর তাদের ১৭ রানের মাথায় আমব্রিসকে বোল্ড করেন সাকিব। এর পরই ২০ রানের মাথায় মেহেদি মিরাজ পাল্লা দিয়ে বোল্ড করেন রোস্টন চেজকে। এরপর ২৯ রানের মাথায় শাই হোপকে বোল্ড করেন মেহেদি মিরাজ।
এর আগে বাংলাদেশ মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা ১৩৬ রানের সুবাদে বড় সংগ্রহ পায়। এছাড়া দলের আরও তিন ব্যাটনম্যান করেন অর্ধ শতক। সাকিব খেলেন ৮০ হারের ইনিংস। সাদমান করেন ৭৬ রান এবং লিটন খেলেন ৫৪ রানের ইনিংস। দলের হয়ে মিঠুন-মুমিনুলের ২৯ রান, তাইজুলের ২৬ কিংবা সৌম্যর ১৯ রানও বড় সংগ্রহ পেতে বেশ কাজে এসেছে।




