sliderস্থানিয়

কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম না মেনে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিনজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মাইজবাড়ী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৪), গান্ধাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কাওছার আহমেদ জিহাদ (৩৫) এবং একই গ্রামের আব্দুল আলীম (৫০)।সোমবার সকাল ১০টায় উপজেলার বিলচতল এলাকায় যমুনা নদীর ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ সময় যমুনা নদী থেকে নিয়ম ভেঙে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন সাদ্দাম হোসেন। পরে তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এরপর উপজেলার গান্ধাইল এলাকায় অভিযান চালিয়ে একই আইনে জিহাদ ও আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button