শিক্ষাশিরোনাম

রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার ফল রোববার প্রকাশিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১২টায় একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
এর আগে ২১ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুবুর রহমান জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ মে প্রকাশিত হবে।
তিনি আরও বলেন, ফলাফল জানতে শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে না। তারা এসএমএসের মাধ্যমে তা জানতে পারবে।
ফলাফল প্রকাশের আগে ওয়েবসাইটে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
গত ৩ ফেব্রুয়ারি ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button