দিনাজপুরে ত্রাণ বঞ্চিতদের মহাসডক অবরোধ করে বিক্ষোভ
দিনাজপুরে ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসডক অবরোধ করে বিক্ষোভ করছে ত্রাণ বঞ্চিতরা। মহাসডক অবরোধের ফলে রাস্তার দু’পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
শনিবার (১৬ মে) সকাল ১০ টা থেকে দিনাজপুর-রংপুর মহাসডকের সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বটতলী ট্রাক র্টামিনালে এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ত্রাণ বঞ্চিতরা। পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বডাইল গ্রামের কয়েকশ নারী পুরুষ একত্রিত হয়ে মহাসডক অবরোধ করে রাখে।
ঘটনাস্থলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মো. মাগফারুল হাসান আব্বাসী ও সদর সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করছেন।
ত্রাণ বঞ্চিতরা জানান, ১ নং চেহেলগাজী ইউনিয়নের ১ নং ওয়াার্ডের হানিফ মেম্বারের কাছে এনআইডি কার্ড ও ছবি জমা দিলেও ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরণের ত্রাণ বিতরণ করা হয়নি। ইউনিয়নের বেশিরভাগ লোক ইজি বাইক চালায়। দিনে কয়েক ঘন্টা ইজি বাইক চালিয়ে যা আয় হয় তা ইজিবাইকের মালিককে দিতে হয়।তাদের ভাগ্যে কিছু থাকেনা। তারা কিভাবে চলবে। তাদের বাড়িতে কোনো খাবার নাই। তাই তারা বাধ্য হয়ে মহাসডক অবরোধ করেছে। এখন শেষ ভরসা যদি সরকার তাদেরকে কিছু দেয়।




