Uncategorized

দেশে না পারলেও রিও’তে স্টেডিয়ামে বসে খেলা দেখলেন নওরোজি

ইরানে মহিলাদের স্টেডিয়ামে গিয়ে পুরুষদের খেলা দেখার ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় বন্ধু বা সতীর্থদের খেলার দেখার কোন সুযোগ পায়না ইরানী মহিলা এ্যাথলেট কিংবা সাধারণ দর্শকরা। কিন্তু রিও অলিম্পিকে সেই সুযোগ হয়েছে সাজিদি নওরোজি নামের ২৭ বছর বয়সী এক ইরানী মহিলা সমর্থকের।
গতকাল মারাকানাজিনহো স্টেডিয়ামে ইরান পুরুষ দলের ভলিবল খেলা উপভোগ করতে স্বামীসহ মাঠে উপস্থিত ছিলেন নওরোজি। পুরো ম্যাচে তিনি নিজ দেশকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন। মাথায় গোলাপী, হলুদ, কমলা ফুলে সজ্জিত হিজাব পড়া নওরোজিকে দেখে অনেকেই অভিভূত হয়েছেন।
জীবনে এই প্রথমবারের মত স্টেডিয়ামে বসে পুরুষদের খেলা উপভোগের সুযোগ পেয়ে তাই নওরোজির মধ্যে উচ্ছ্বাসটাও একটু বেশিই লক্ষ্য করা গেছে।

স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আরো ইরানী নারী সমর্থকরা
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আরো ইরানী নারী সমর্থকরা

স্বামী সাইদ জাভাদানিয়ানকে নিয়ে ইরান বনাম আর্জেন্টিনার ম্যাচটি মনভরে উপভোগ করেছে নওরোজি। যদিও তার দল শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। কিন্তু তাতে মোটেও আফসোস নেই। চার মাস আগে পড়াশুনার জন্য স্বামী-স্ত্রী ব্রাজিলে এসেছেন, থাকেন কোপাকাবানায়।
অনুভূতি জানাতে গিয়ে নওরোজি বলেছেন, খুব ভালো লাগছে। বিশেষ করে আমি জানি আমার মত অনেকেই মাঠে বসে নিজ দেশকে সমর্থন করতে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার দেশের মহিলাদের মধ্যে অনেকেই স্টেডিয়ামে আসতে চায়, কিন্তু সামাজিক প্রতিবন্ধকতার কারণে তা হয়ে ওঠে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button