Uncategorized

রাঙামাটিতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৫

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার ভোরে ঘাঘরা বাজার কিয়াংছড়ায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই অটোরিক্সা চালক মোঃ কালাম(৩৩) নিহত হয়।নিহত কালাম খাগড়াছড়ি জেলার মাটিরাঙা ভুট্রোপাড়ার বজলুর রহমানের ছেলে।
আহত মোঃ সিদ্দিকুর রহমান(৪০),সালমা আক্তার (২৮),ফাতেমা অাক্তার (৪) কে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ও অবস্থা স্বাভাবিক বিবেচনায়
রোকাইয়া অাক্তার (৩), মোঃ সাকিব (২০) কে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহতরা সবাই একই পরিবারের সদস্য এবং বাঘাইছড়ি আমতলী ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, চট্রগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হওয়া অটোরিক্সা ও রাঙামাটির থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকের ( ঢাকা মেট্রো ট – ১১৩৩৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button