Uncategorized
মুন্সীগঞ্জে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৩৬৫

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে শনিবার নতুন করে আরও ১১ জনের দেহে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ জনে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০৮ জনের নমুনা থেকে নতুন করে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে গজারিয়া উপজেলায় সর্বাধিক ৫ জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এছাড়া জেলা সদরে ৩ জন, সিরাজদীখানে ২ জন ও টঙ্গীবাড়ী উপজেলায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।
সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার নাগাদ দেশে ২০ হাজার ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯৮ জন।




