শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গুলি, ম্যাগজিন ও মোটরসাইকেল সহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত অস্ত্র ব্যবসায়ী হলো ভোলাহাট উপজেলার তিলকীপাড়া গ্রামের জেমের ছেলে মো: মশিউর রহমান।
বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সোনামসজিদ বিওপির বিজিবির সদস্যদের একটি টহল দল ১৮৫/১৩নং পিলার হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নাধীন বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামে অভিযান চালিযে দুটি মোটরসাইকেল, একটি পিস্তুল,চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন সহ মশিউর রহমানকে আটক করে। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন, গুলি ও দুটি মোটরসাইকেলের সিজার মূল্য ৪,৩৫,৮০০ টাকা।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হযেছে এবং আটককৃত মশিউর রহমানকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিশ্চত করেছেন বিজিবির ৫৯ মহান্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ