বিনোদন
লকডাউনে নেহার নতুন গান


ইতিমধ্যে একাধিক জনপ্রিয় বলিউডে গানে কণ্ঠ দিয়েছেন নেহা। দিলবার-দিলবার; কালা চশমা, আঁখ মারে, সেকেন্ড হ্যান্ড জওয়ানি’র মতো গানে তার গলা মজিয়েছে সঙ্গীতপ্রেমীদের। সেভাবেই রিলিজের কয়েক ঘন্টার মধ্যে একাধিক সংগীত মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠে ‘ভিগি ভিগি’।
সম্প্রতি একটা সাক্ষাৎকারে নেহা বলেন, “চার বছর বয়স থেকে আমি সংগীতচর্চা করছি। যথেষ্ট কষ্ট করে প্রতিষ্ঠা পেতে হয়েছে।”
রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মাধ্যমে সারা ভারতে পরিচিতি পান নেহা। বর্তমানে তিনি বলিউডের অন্যতম গায়িকা। দেশ রূপান্তর