উপমহাদেশশিরোনাম

লকডাউন তুলে নিচ্ছে ভারত

মহামারী করোনাভাইরাসে চলা লকডাউন তুলে নিচ্ছে ভারত। গত ২৫ মার্চ থেকেই দেশব্যাপী চলছে লকডাউন। আগামী রোববার থেকে এই লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। দেশটিতে গত ১ মাস ধরে লকডাউন চলছিল। খবর সিএনএন।
বিভিন্ন রাজ্যে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে সরকারকে দ্রুত সাড়া দিতে দেশটির সুপ্রিম কোর্ট থেকে আদেশ দেওয়ার পরেই এমন পদক্ষেপ নেওয়া হলো।
তবে এক্ষেত্রে সবাইকে দুই বার স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। তারা এখন যেখানে অবস্থান করছেন সেখানে একবার এবং তারা যখন নিজেদের রাজ্যে ফিরবেন সেখানে আরও একবার তাদের স্ক্রিনিং করা হবে।
এতদিন ভারতে লকডাউন চলাকালীন ভারতজুড়ে সব রাজ্যের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।গণপরিবহন চলাচলেও ছিল নিষেধাজ্ঞা। তবে শুধুমাত্র জরুরি জিনিসপত্র যেমন খাবার ও মেডিক্যাল সরঞ্জাম বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে ছিল।
এর আগে বুধবার এক নোটিশ জারির মাধ্যমে লকডাউনে আটকে পড়া লোকজনকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়া লোকজন নিজেদের রাজ্যে ফিরতে পারবেন। যেসব অভিবাসী শ্রমিকদের দেহে করোনার কোনো ধরনের উপসর্গ নেই তারা, শিক্ষার্থীরা, তীর্থযাত্রীরা এবং পর্যটকরা যার যার রাজ্যে ফিরে যেতে পারবেন।
প্রসঙ্গত, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫০ এবং এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৭৪ জন। এ ভাইরাসে এখন পর্যন্ত গোটা বিশ্বে ২ লাখ ২৮ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩২ লাখেরও বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button