Uncategorized

নাগরপুরে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন এসিল্যান্ড

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে এবং পাইপ ভেঙ্গে গুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর। উপজেলার ভারড়া ইউনিয়নের নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলনের অভিযোগে এসময় দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেন এবং পাইপ ধ্বংস করে দেন তিনি।
দীর্ঘদিন ধরে ওই অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে স্থানীয় জনসাধারণের ক্ষতি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। বারবার নিষেধ করার পরও তারা প্রশাসনে নির্দেশ অমান্য করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলো।
সহকারী কমিশনার তারিন মসরুর জানান, করোনার মৌসুমে ভারড়া ইউনিয়নে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো একটি সংঘবদ্ধ চক্র। আইনশৃঙ্খলা বাহিনী ও অফিস স্টাফদের সাথে নিয়ে বিকেলে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু ব্যবসায়ীদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় দুটো ড্রেজার এবং প্রায় ১.৫ কি.মি পাইপ ধ্বংস করা হয়। নয়া দিগন্ত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button