সাতক্ষীরায় ত্রাণের দাবিতে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় খাদ্য সহায়তার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে সহ¯্রাধিক নারী পুরুষ। বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে বাঁকাল ইসলামপুর (চর) ভূমিহীন ত্রাণবঞ্চিত সহ¯্রাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে ত্রাণ পাইয়ে দেওয়ার আশ^াস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
বিক্ষোভরতদের মাঝে বক্তব্য দেন সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ইয়ার আলী, আওয়ামী লীগের স্থানীয় নেতা আশরাফুল আলম, মাসুম বিল্লাহ প্রমুখ।
আবুল হোসেন জানান, বাঁকাল এলাকার ইসলামপুর চর এলাকায় ভূমিহীন জনপদে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করেন। এ পর্যন্ত সেখানে কেউ ত্রাণ পায়নি। বারবার বলার পরেও স্থানীয় কাউন্সিলর কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নামতে হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ত্রাণ বঞ্চিত মানুষ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছে, এমন সংবাদে সেখানে উপস্থিত হই। ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের ত্রাণ পাইয়ে দেওয়ার আশ^াস দিলে তারা বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করে।
তবে অভিযোগ অস্বীকার করে ইসলামপুর চরে ২শ পরিবারকে দেড় হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে জানিয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, সেখানে ২শ জনকে চালের কার্ড করে দেওয়া হয়েছে। বরাদ্দ সাপেক্ষে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং আগামীতে হবে বলেও জানান তিনি। দেশ রূপান্তর।




