Uncategorized
পাটুরিয়া ঘাটে কর্মহীন হকারদের মাঝে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় রবিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া লঞ্চ ঘাটের কর্মহীন ৬৫ জন মুড়ি বিক্রেতাদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা বিতরন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদান আর মানিকগঞ্জ-১ আসনের এমপি এএম নাইমুর রহমান দুর্জয়ের নির্দেশনা শিবালয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিম্ন আয়ের ৬৫টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাউল,২ কেজি ডাল, ৫ কেজি আলু, পন্যসামগ্রী বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক এ,কে,এম মিরাজ হোসেন (লালন ফকির) শিবালয় উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সুদেব রায়।



