আজ খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা

লোঙা খুমি,রুমা, বান্দরবান : আজ খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা। বর্ণিল আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, গৃহ-দুয়ার আর অভিজাত হোটেলগুলোও রঙের রং । আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। ‘পাপীকে নয়, ঘৃণা করো পাপকে আর ‘ঘৃণা নয়, ভালোবাসো’-এই ’সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতিময়’ আহ্বান নিয়ে মানুষের ’মনের রাজা’ যিশুখ্রিস্ট এদিন আসেন এই পৃথিবীতে। তাই এ দিনে সারা বিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর/সম্প্রদায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নানা আনুষ্ঠানিকতায় মাধ্যমে দিনটি পালন করেছেন তাদের সবচেয়ে এই বড় উৎসব। বান্দরবানে বিভিন্ন উপজেলায় বিভিন্ন জনগোষ্ঠীর খ্রিষ্টীয় বিশ্বাসীদের মধ্যে দিনটিকে ঘিরে ভিন্ন ভিন্ন মন্ডলী/ছোট ছোট ভাগের বিশেষ প্রার্থনা মাধ্যমে উৎসবটি উদযাপন করেছেন। রুমায় থানায় পাড়ায় ক্যাথলিক চার্চের ত্রিপুরা,বেথেল,মুনলাই ইডেন বম পাড়ায়, নাংলে খুমি পাড়ায় আনন্দ প্রফুল্ল মাধ্যমে দিনটি উদযাপন করবে ।
সবার বাড়িতেই থাকবে কেক, পিঠা, পোলাও-বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও উন্নতমানের খাবার-দাবারের আয়োজন। বেড়ানো, ধর্মীয় গান, কীর্তন, অতিথি আপ্যায়ন আর পরমানন্দে কাটাবেন দিনটি। আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন, বেসরকারি টিভি ও রেডিও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে দিনটিকে ঘিরে ।




