
মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলার শতাধিক মসজিদে উপহার হিসেবে দেওয়ালঘড়ি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৪:০০ টায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মসজিদের ইমামদের হাতে এই উপহার তুলে দেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত অর্থায়নে এই ঘড়িগুলো দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “কাজিপুরের অনেক মসজিদে নামাজ পড়তে গিয়ে ঘড়ি দেখতে পাইনি। আবার থাকলেও সেগুলোর অনেকগুলো বন্ধ হয়ে আছে। অনেক মসজিদে একটিমাত্র ঘড়ি থাকে যা শুধু মুসল্লিরা দেখতে পান, কিন্তু খুতবা বা বয়ানের সময় ইমাম সাহেব তা দেখতে পান না। সবদিক বিবেচনা করে ইসলামিক ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী আজ এই ঘড়িগুলো প্রদান করা হলো।
আশা করি, এটি মুসল্লিদের কাজে লাগবে।




