খেলা

এবার ক্রিকেটে করোনা-ধাক্কা

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) বৈশ্বিক অর্থনীতির মতো ক্রীড়া জগৎও ভুগতে শুরু করেছে। কয়েকটি ফুটবল ম্যাচ বাতিল হওয়ার পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হল। মঙ্গলবার দুবাইয়ের মিটিংয়ে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা ছিল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডে জানিয়েছে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিসহ কয়েকটি দেশের সদস্য করোনার ভয়ে দুবাই যেতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি সংযুক্ত আরব আমিরাতেও ছড়িয়েছে। রহস্যময় এই রোগে গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত ৩ হাজার ছাড়িয়ে গেছে।
এসিসির মিটিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এই মাসের শেষ দিকে নেওয়া হবে।
সৌরভ না গেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি আগেই দুবাই পৌঁছে যান। কিন্তু সিইও ওয়াসিম খান যেতে পারেননি।
সৌরভ কয়েক দিন আগে জানান, এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানকে খেলাতে দুবাইয়ে হবে আয়োজন। কিন্তু পাকিস্তানের এহসান মানি আবার দাবি করেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এশিয়া কাপের পরবর্তী আসর এমনিতে পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত খেলতে রাজি না হওয়ায় ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button