খেলা

আড়াই দিনের হারে টেস্টেও হোয়াইটওয়াশ ভারত

ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও হোয়াইটওয়াশ হতে হল ভারতকে। দ্বিতীয় ও শেষ টেস্টে ক্রাইস্টচার্চে সোমবার প্রায় আড়াই দিনে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা।
শামিদের দাপটে প্রথম ইনিংসে সাত রানের লিড ছিল ভারতের। সোমবার সকালে ৬ উইকেটে ৯০ রান নিয়ে শুরু করে বিরাটের দল। সেখান থেকে দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১৩২। মাত্র তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।
দ্বিতীয় ইনিংসে ভারতের ‘সর্বোচ্চ’ স্কোরার পূজারা। ৮৮ বলে ২৪ করেন তিনি। শেষদিকে জাদেজা ১৬ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়া কোহলি এই ইনিংসে করতে পারেন ১৪।
ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৪ উইকেট। টিম সাউদির শিকার তিনটি।
দ্বিতীয় ইনিংসে কিউইদের দুই ওপেনার শতরানের জুটি গড়েন। দলীয় ১০৩ রানের মাথায় টম ল্যাথাম সাজঘরে ফেরার সময় ব্যক্তিগত ৫২ রানে ছিলেন। তিন ওভার বাদে বিদায় নেন টম ব্লান্ডেল (৫৫)। এরপর কেন উইলিয়ামসন (৫) দ্রুত ফিরলেও জয় পেতে সমস্যা হয়নি দলটির।
রস টেলর (৫*) এবং হেনরি নিকোলস (৫*) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৪৯ রান করা কাইল জেমিসন দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও ম্যাচসেরার পুরস্কার দখল করেছেন। সিরিজের সেরা হয়েছেন সাউদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button