sliderস্থানিয়

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা সহ দুজনকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

১৬ জুলাই দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের স্বনির্ভর মোড় এলাকায়, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চরঝাকালিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন এর ছেলে মোঃ শামীম মিয়া (৩২)এবং একই গ্রামের মোঃ আরমান মিয়া (২২)।

পুলিশ জানায় অভিযানের সময় শামীমের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ১১টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ১৭ জুলাই কটিয়াদী মডেল থানার পুলিশ জানান গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কটিয়াদী মডেল থানার (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,মাদকের বিরুদ্ধে এবং মাদক বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button