খেলা

স্যার বোথামকে টপকে গেলেন এন্ডারসন

স্বদেশি স্যার ইয়ান বোথামকে টপকে গেলেন ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৯ ওভারে ৪০ রানে ৫ উইকেট নেন এন্ডারসন।
১৫১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৮ বার পাঁচ বা ততোধিক উইকেট নিলেন এন্ডারসন। এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি পাঁচ বা ততোধিক উইকেট শিকারে বোথামের পাশাপাশি ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে গেলেন এন্ডারসন।
বোথাম ১০২ টেস্টে ২৭বার এক ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন। ৭০ টেস্টে অশ্ব্নিও ২৭ বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৬৭ বার পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়েছেন শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ১৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন মুরালি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button