রাজনীতিশিরোনাম

কাদেরকে চ্যালেঞ্জ করলেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আসুন দেখুন মানুষ আপনাদের ভালোবাসে কিনা। অস্ত্র ছেড়ে নিরাপত্তা ছেড়ে আসুন দেখুন মানুষ কী বলে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি জনগণ আপনাদের সঙ্গে নেই, আপনাদের ভালোবাসে না।
মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, আজ অনেক লম্বা লম্বা কথা শুনতে পাই। অনেকেই মিডিয়ার বড় বড় কথা বলছেন। এসব কথা বলার নৈতিক অধিকার তাদের নেই।
একাদশ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ভোট দিতে পারেনি। রাস্তায় দাঁড়িয়ে একশ’ জনকে জিজ্ঞেস করে দেখুন তাদের ৯০ জনই বলবে ভোট দিতে পারেনি। জনগণের ম্যান্ডেটহীন অবৈধ সরকার জোর করে টিকে আছে।
তিনি বলেন, গুম-খুনের এই বাংলাদেশ আমরা চাইনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি তাবেদারি করার জন্য নয়। গণতন্ত্রহীনতা দেখার জন্য নয়।
সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের পক্ষে যুক্তি তুলে ধরে মহাসচিব বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি এ কথা বারবার প্রমাণ করার জন্য যে এই সরকারের অধীনে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটি প্রমাণ করার জন্য।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button