জাতীয়শিরোনাম

নেত্রী আমাকেই মনোনয়ন দেবেন: সাঈদ খোকন

সিটি নির্বাচন নিয়ে দুই দলে নানারকম মেরুকরণ চলছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাঈদ খোকন বলেন, আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার অভিভাবক। তার প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে। আমার প্রিয় নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় অঝোরে কাঁদা খোকন আজ বলেন, আমার বাবার অবর্তমানে আমার অভিভাবক প্রিয় নেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দলীয় মনোনয়ন ফরম তুলে তাকে (প্রধানমন্ত্রী) সালাম করতে গণভবনে গিয়েছিলাম।
প্রধানমন্ত্রী পুনরায় মনোনয়ন দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে কিনা তা জানতে চাইলে খোকন বলেন, মনোনয়ন দেয়ার জন্য একটি প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন দেয়া হবে। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় চূড়ান্ত হবে মনোনয়ন পাব কিনা।
মনোনয় সংগ্রহ করার সময় কঠিন সময়ে থাকার কথা জানানো সাঈদ খোকন আজ আরও বলেন, আমার পিতা বেঁচে নেই, পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। পিতার অবর্তমানে শেখ হাসিনাই আমার অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন তাই করবেন। তার সিদ্ধান্ত আমি মেনে নেব।
যদি মনোনয়ন না পান তাহলে কী হবে এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যান ডিএসসিসি মেয়র।
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর এ রাজনীতি জমে ওঠে। তাপসের পক্ষে দলের একটি গ্রুপ অবস্থানও নিয়েছে। যদিও দলের আরেকটি অংশ মনে করে, ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রেখে সাঈদ খোকনকে আরেকবার রাখা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button