উপমহাদেশশিরোনাম

‘নরেন্দ্র মোদি-অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী’‌

কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেছেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে।
জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
অধীররঞ্জন চৌধুরী আরো বলেন, এনআরসি.. এনআরসি… করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে! সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না। তারা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে! সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?
তিনি বলেন, তারা দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু তারা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।
উল্লেখ্য, ভারতের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ চলছেই। মোদি ও অমিতকে নিয়ে দেশটির লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর এমন মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর দ্য ওয়াল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button