আইন আদালতশিরোনাম

এলেন হাসতে হাসতে, বের হলেন কাঁদতে কাঁদতে

বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার দায়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে অধ্যক্ষ সিরাজসহ আসামিদের এজলাসে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার সময় অধ্যক্ষ সিরাজ হাসিমুখেই ছিলেন। হাসতে হাসতে তিনি আদালতের এজলাসে যান। রায় ঘোষণার আগ পর্যন্ত তার মুখে হাসি ছিল।
বিচারক মো. মামুনুর রশিদ রায় পড়তে শুরু করেন। অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপরই অধ্যক্ষ সিরাজের মুখে হাসির মিলিয়ে যায় এবং কাঁদতে শুরু করেন তিনি। কান্নায় ভেঙে পড়েন অপর আসামিরাও।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়টি মানুষের সামনে আনার জন্য সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ। রায় শুনে আসামিরা কান্নায় ভেঙে পড়েন।
মামলার ৮০৮ পৃষ্ঠার রায়ের চুম্বক অংশ পাঠ করেন বিচারক। রায়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ও সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button