শিরোনামশীর্ষ সংবাদ

বাংলাদেশ অংশে সাইক্লোন আমফান দুর্বল হয়ে পড়ে

সাইক্লোন আমফান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেই মূলত তীব্রভাবে আঘাত হেনেছে। সাতক্ষীরার খবরাখবর জানতে বিবিসির কাদির কল্লোল কথা বলছিলেন সেখানকার কিছু মানুষের সঙ্গে :
“সাতক্ষীরা পদ্মপুকুরে দুটি সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া দুজন লোক হাবিবুর রহমান এবং ফরিদা আক্তার। সন্ধ্যা ৭টা ২৫মিনিটে এদের সঙ্গে আমার কথা হয়। দুজনেই বলছেন, তারা সাইক্লোন শেল্টারে রভেতরে বসে আছেন। দরোজা-জানালা সব বন্ধ। বাইরে থেকে প্রচণ্ড ঝড়ের শব্দই তারা কেবল শুনতে পাচ্ছেন। সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল। সাইক্লোন শেল্টারের ভেতরে আতঙ্কে আছে মানুষ। বাচ্চারা ভয়ে কাঁদছে। সবাই আল্লাহকে ডাকছে।”
ঝড়ের সর্বশেষ অবস্থা নিয়ে কাদির কল্লোল কথা বলেন ঢাকায় আবহাওয়া বিভাগের কর্মকর্তার সঙ্গেও :
“আবহাওয়া বিভাগের উপ-পরিচালক কাওসার পারভিন আমাকে জানিয়েছেন, সাইক্লোনের মূল কেন্দ্র আসলে পশ্চিমবঙ্গে, এটি এখন বাংলাদেশের সাতক্ষীরা-খুলনা অঞ্চল থেকে উত্তর দিকে যাচ্ছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮০ হতো ১০০ কিলোমিটার। এটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।”
আম্পানের দাপটে বিপর্যস্ত কলকাতা বিদ্যুৎহীন অন্ধকারে
কলকাতায় সাইক্লোন আম্পানের দাপট শুরু হয়েছে বলে মনে হচ্ছে। বিবিসির অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন :
“দুই ঘন্টা আগে থেকে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। প্রবল ঝড় বয়ে যাচ্ছে। বাতাসের গতি ১০০ কিলোমিটারেরও বেশি।একটু আগে বাড়ির ছাদে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু বাতাসের গতি এত বেশি যে ফিরে আসতে বাধ্য হই। কলকাতার বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। শুধু কলকাতা নয়, অন্যান্য জেলাতেও বন্ধ করে দেয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ল্যান্ডলাইন টেলিফোনও কাজ করছে না। তবে মোবাইল অবশ্য এখনো চলছে। গাছপালা, ট্রাফিক বাতির পোস্ট উপড়ে গেছে বলে খবর পাচ্ছি। এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পেয়েছি অসমর্থিত সূত্রে।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button