রোহিঙ্গা সংকটে দোষিদের বিচারের মুখে দাড় করানো হবে: ওআইসি

রোহিঙ্গাদের উপর চালানো অপরাধ সহ্য করা হবে না। দোষিদের বিচারের মুখে দাড় করানো হবে বলে জানিয়েছে ওআইসি। দ্রুত সময়ে নাগরিকত্ব দিয়ে তাদের নিজ দেশে ফেরানোর তাগিদ দিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা।
আর এটাকে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট উল্লেখ করে মিয়ানমারকেই এর সমাধান করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সভা আয়োজন করে বাংলাদেশ মিশন এবং ওআইসি সেক্রেটারিয়েট।
সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে তার দেয়া পাচ দফা বাস্তবায়নে বন্ধুরাষ্ট্রগুলোর সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে মিয়ানমারকেই।
আলোচনায় অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সংকট নিরসনে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও হত্যাকান্ডের তীব্র সমালোচনা করেন ওআইসি মহাসচিব ড: ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন। তিনি বলেন, অপরাধীদের ছাড় দেয়া হবে না।
অনুষ্ঠানে ওআইসি সদস্য দেশ, অন্যান্য বন্ধু রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনসিএইচআর রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশের থাকার প্রতুশ্রুতি দিয়েছে।




