জাতীয়শিরোনাম

সড়ক ও ফুটপাত দখলমুক্তের অভিযান শুরু করেছে ডিএনসিসি

অবৈধ স্থাপনার দখল হতে সড়ক ও ফুটপাত মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা এলাকার সোনারগাঁও জনপথ থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
উদ্বোধনের আগেই সকাল ১০টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ারের নেতৃত্বে উত্তরার সোনারগাঁও এভিনিউতে অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ফুটপাতে গড়ে তোলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বেলা একটার দিকে তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কে ‘হাংরি ডাক’ নামে একটি রেস্তোরাঁর ফটক, সামনের অংশ এবং দোতলায় ওঠার সিঁড়ি ভেঙে দেওয়া হয়। ফুটপাত দখল করে এসব বানানো হয়েছিল।
একই সময়ে এক নম্বর ওয়ার্ড যুবলীগের একটি অস্থায়ী কার্যালয় গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সড়কে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি অস্থায়ী কার্যালয়‌ও ভাঙা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button