দূর্ঘটনাশিরোনাম

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে ভয়াবহ আগুন, পুড়লো ৭ লাখ গেঞ্জি

সংবাদদাতা, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে একে ফ্যাশন নামের রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার সময় সিদ্ধিরগঞ্জপুলস্থ মজিব ভবনে ভাড়া নেয়া একে ফ্যাশনের ২য় তলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার ভোর ৪টার সময় সিদ্ধিরগঞ্জপুলে একে ফ্যাশন গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ২য় তলায় আগুন দেখতে পেয়ে মালিকপক্ষকে ফোনে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আদমজী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আদমজী, হাজীগঞ্জ, ডেমরা এবং মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানাতে পারেননি। ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকতারুজ্জামান জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত কমিটির রিপোর্ট পেলে তারপর জানা যাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে।
একে ফ্যাশনের পরিচালক ইসফাত আহসান জানান, রোববার ভোরে আগুনের কথা শুনে দ্রুত গার্মেন্টসে যাই। আগুনের লেলিহাল শিখা আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কারখানা চলে। এরপর বন্ধ হয়ে যায়। নিচ তলায় বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ ছিলো। তাই শর্ট সার্কিটের মাধ্যমে ২ তলায় আগুনের সূত্রপাত হওয়া অসম্ভব। পুরো বিষয়টি রহস্যজনক।
তিনি আরো জানান, ৭ লাখ পিস প্রস্তুত করা গেঞ্জি ছিলো। গেঞ্জিগুলো রোববার ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা ছিলো এবং এর সাথে আরো বিভিন্ন ফেব্রিক্সও ছিলো। একটি ডিজিটাল কাটার মেশিনসহ সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।
নারায়ণগঞ্জ ইন্ডাস্টিয়াল পুলিশের পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একে ফ্যাশনের ডিরেক্টর মিজানুল আহসান গত ২২ জুলাই ব্যক্তিগত কাজে আমেরিকা গিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button