Uncategorized
শেরপুরে কোচের চাপায় এক নারীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে কোচের চাপায় তাহেরা বেগম (৫১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের একটি হোটেলের সামনে।
নিহত তাহেরা বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বোর্ডের বাজার এলাকার মো. আজিজ এর স্ত্রী।
শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, রাত আড়াইটার দিকে তাহেরা বেগম রাস্তার পার্শ্বে দাঁড়িয়েছিল। এসময় ডিপজল এন্টারপ্রাইজের একটি দ্রুতগামী কোচ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, নিহতের লাশ তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কোচটি আটক করা সম্ভব হয়নি।




